নানা কারণে সবসময় আলোচনায় থাকেন অভিনেতা জায়েদ খান। তবে অভিনয় নয়, বেশিরভাগ সময় আলোচনায় থাকেন নিজের নানারকম কর্মকান্ডের জন্য। তবে নতুন ছবি বা অভিনয় নয়, অভিনেতা এখন ব্যস্ত সময় পার করছেন দেশের বাইরের শো নিয়ে। বলা যায়, বর্তমানে এই নায়ক দেশের বাইরে নানা স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সেই ধারাবাহিকতায় এবার কানাডায় একটি স্টেজ শো করেছেন তিনি। আর সেখানেই নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই অভিনেতা।বিষয়টি নিয়ে গণমাধ্যমকে জায়েদ খান বলেন, এই প্রথম এখানে পারফর্ম করতে এসেছি। এখানাকার বাঙালিরা যে আমাকে এত ভালোবাসে সেটা সশরীরে না এলে বুঝতাম না।
একজন নারী বুকের মধ্যে আমার ছবি নিয়ে স্টেজে উঠে আসায় আমি সত্যিই অনেক বেশি বিস্মিত হয়েছি।
তিনি আরও বলেন, অনেকে আমাকে জানিয়েছে দূর থেকে ড্রাইভ করে এসেছেন আমাকে দেখতে। তারা এসে আমার সঙ্গে ছবি তোলার সময় এগুলো বলেছে। ১৪ বছরের এক বাচ্চা নিজে টাকা জমিয়ে আমার জন্য টি-শার্ট ও ব্যাগ উপহার নিয়ে এসেছে।
যখন আমি মঞ্চে উঠি আমাকে পেয়ে সবাই চিৎকার দিতে থাকে। এই ভালোবাসাগুলো কীভাবে প্রকাশ করতে হয় আমার জানা নেই।’শুধু তাই নয়, নারীরা তার সঙ্গে ছবি তুলছেন কথা বলছেন সেরকম ছবিও প্রকাশ করছেন এই অভিনেতা।
প্রসঙ্গত, গেল ঈদুল ফিতরে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি পায়। যা দর্শকদের মাঝে মোটামুটি সাড়া ফেলে।
জাহিদ হোসেন পরিচালিত এ সিনেমায় জায়েদ খানের পাশাপাশি ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম প্রমুখ অভিনয় করেছেন। এটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।