বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পরীর সাজে ধরা দিলেন বুবলী

বিনোদন ডেস্ক
অক্টোবর ২, ২০২৪ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের প্রথম সারির নায়িকা শবনম বুবলী। প্রথমে টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সিনেমাতে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পান। এরপর নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশংসিত হয়েছেন।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন শবনম বুবলী। বিভিন্ন সময় অনুরাগীদের মাঝে নিজের ভালো লাগার মুহূর্তগুলো ভাগ করে নেন। সম্প্রতি ফেসবুকে ভক্তদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে বেশ হাসিখুশি হিসেবে দেখা গেছে।

শেয়ার করা ছবিতে দেখা যায়, খোলা চুলে মিষ্টি হাসিতে ডানা কাটা সাদা পোশাকে ভক্ত-অনুরাগীদের মাঝে এক অনন্য লুকে ধরা দিয়েছেন। মিষ্টি হাসি আর চোখের চাহনি যেন ভক্তদের চোখ ফেরাতে দিচ্ছে না।

সেই পোস্টে এ অভিনেত্রী একটি গানের লিরিক্স ক্যাপশনে লিখেছেন যার অর্থ, ‘এমন ভাবে হাসুন যেন আপনি স্বর্গের ফেরেশতা হিসেবে এসেছেন।’

পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন। সাবিহা নামে একজন লিখেছেন, ‘মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে দোয়া করি এই সুন্দরটাই যেন আপনার মনের ভেতরে থাকে।’ আরেকজন অনুরাগী লিখেছেন, ‘দুইদিকে ডানা সাদা মেঘকন্যাকে দেখতে খুব সুন্দর লাগছে।’

তামিমের ভাষ্য, ‘মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আপু তোমাকে কারো নজর না লাগে দোয়া করি ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো। ফাহাদ লিখেছেন, ‘মাশাল্লাহ কিউটের ডিব্বা মেঘপরি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।