বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা পাঁচ বোলিং রেকর্ড

Sun this Ja ham
মার্চ ১২, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। মাত্র ৭ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং ফিগারের মালিক এখন তিনি।

তার আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। শুরু থেকেই গতির ঝড় তুলে পাকিস্তানি ব্যাটিং লাইনআপে ধস নামান এই ডানহাতি পেসার। ফলে স্বল্প রানেই গুটিয়ে যায় পাকিস্তান, আর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় বাংলাদেশের হাতে।

এর আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিং ফিগার ছিল ৫ উইকেট নিয়ে ৭৫ রান দেওয়া, যা করেছিলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু এবার সেই রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড স্থাপন করলেন নাহিদ রানা।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিং রেকর্ড- 
নাহিদর রানা- ৫/২৪- মিরপুর-২০২৬
মুস্তাফিজুর রহমান ৫/৭৫ – লর্ডস – ২০১৯
মুস্তাফিজুর রহমান ৪/৪৩ – আবুধাবি – ২০১৮
তাপস বৈশ্য  ৪/৫৬ – লাহোর – ২০০৩
মাশরাফি বিন মর্তুজা ৪/৬৫ – করাচি – ২০০৮

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।