বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বন্দরের মদনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ও মদনপুর ইউপি’র ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাজী নজরুল ইসলামের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

তারেক হাসান চৌধুরী
অক্টোবর ১৭, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

    • বন্দরের মদনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ও মদনপুর ইউপি’র ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাজী নজরুল ইসলামের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প
      নারায়ণগঞ্জ জেলা প্রতিনধিঃ
      বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ও আসন্ন মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী মনোনীত মেম্বার প্রার্থী হাজী মোঃ নজরুল ইসলামের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন হয়েছে।

১৬ অক্টোবর শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত মদনপুর রিয়াজুল উলুম আলিম মাদ্রাসায় চলমান উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনউদ্দিন আহম্মেদ। মেডিসিন, নবজাতক, শিশু, কিশোর, গাইনী, অর্থোপেডিক্স ও চক্ষু বিভাগের প্রায় ১২ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনার পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন রোগের পরীক্ষা নিরিক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

এসময় মদনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আরিফুর রহমান, মদনপুর ইউনিয়ন যুববিভাগের সেক্রেটারি হারুন উর রশিদ দেওয়ান, মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিনহাজ ভূঁইয়া, মদনপুর ইউপি’র ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাজী মনির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোস্তাক আহমেদ সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ চিকিৎসা নিতে এসেছেন এমন চিত্রের দেখা মিলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।