বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান অপু বিশ্বাসের

বিনোদন ডেস্ক
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

ভারতের উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টির পানিতে ফুলে-ফেঁপে উঠেছে উত্তরের নদ-নদীগুলো। এতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদ-নদীর কূলঘেঁষা চর ও চরদ্বীপসহ লোকালয়ের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে অভিনেত্রী অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়াবহ বন্যা পরিস্থিতির চারটি ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি সবাইকে উত্তরাঞ্চলে বন্যায় পানিবন্দি পরিবারদের সাহায্যের আহ্বান জানিয়েছেন।

পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, ‘উত্তরাঞ্চলের চার জেলা লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরের ২৫ হাজারের বেশি পরিবার পানিবন্দি। আসুন আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লার মতো পানিবন্দি এই মানুষ গুলোর পাশেও দাঁড়াই।’

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা বেশ আক্ষেপ প্রকাশ করেছেন। জুয়েল সর্দার নামে একজন ভক্ত লিখেছেন, ‘আপু আমার মনে হয় আমাদের রংপুর বাংলাদেশের বাহিরে নয় তো আজ এই অবস্থায় তাদের পাশে কেউ নেই।’

মুহাম্মদ ইউনুস নামে আরেকজনের বলেন, ‘উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোন কথা নয় আমাদের পুরো বাংলাদেশকে মহান আল্লাহ তাআলা হেফাজত করুক।’ নাজিম খান লিখেছেন, ‘উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খুব খারাপ, যার যার সামর্থ্য অনুযায়ী উনাদের পাশে দাঁড়াতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।