পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বসুন্ধরা গ্রুপ নামে ভুয়া ভিডিও সতর্কতা

Md Abu Bakar Siddique
নভেম্বর ২৯, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি কাজে লাগিয়ে ভুয়া ভিডিও তৈরি করে বসুন্ধরা গ্রুপের পক্ষে বিনিয়োগের আহ্বান জানিয়েছে একটি প্রতারক চক্র। জনসাধারণকে এ বিষয়ে সাবধান থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সাইলেন্ট স্ট্রিটস নামে একটি ফেসবুক পেজে পোস্ট করা এআই দিয়ে তৈরি ওই ভুয়া ভিডিওতে দেখা যায়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বক্তব্য দিচ্ছেন এবং তিনি বিভিন্ন লোভনীয় প্যাকেজে বিনিয়োগ আহ্বান করছেন। বসুন্ধরা গ্রুপ কর্তৃপক্ষ জানাচ্ছে, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এর সকল তথ্য মিথ্যা ও বানোয়াট, যা মানুষের সঙ্গে আর্থিক প্রতারণার উদ্দেশ্যেই করা হয়েছে। সাধারণ বিনিয়োগকারী ও জনগণকে ধোকা দিয়ে অর্থ হাতিয়ে নিতে এআই দিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে।

এই ভিডিও দেখে কেউ যেন কোনোরকম আর্থিক বা অন্য কোনো ধরনের লেনদেন না করেন সেজন্য বসুন্ধরা গ্রপ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।