বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বাংলাদেশে অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের দুটি নতুন ভ্যারিয়েন্ট উন্মোচন করল এস সি জনসন

Main Admin
অক্টোবর ২৬, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

এস সি জনসন প্রাইভেট লিমিটেড ঢাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনারের দুটি নতুন ভ্যারিয়েন্ট—ওয়াইল্ড ল্যাভেন্ডার এবং ফ্রেশ লেমন উন্মোচন করেছে। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার বাংলাদেশের এয়ার ফ্রেশনার ক্যাটাগরিতে শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে পরিচিত, যা ভোক্তাদের চাহিদা অনুযায়ী উচ্চমানের সুগন্ধ সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে কোম্পানির প্রতিনিধি নতুন ভ্যারিয়েন্টগুলোর বিশেষত্ব তুলে ধরেন। অ্যাঞ্জেলিক ওয়াইল্ড ল্যাভেন্ডার—ল্যাভেন্ডার, জ্যাসমিন এবং ভ্যানিলা ফুলের মিশ্রণে তৈরি। যা মনকে প্রশান্ত করে, আনন্দ ও রোমান্টিক আবহ সৃষ্টি করে। অন্যদিকে অ্যাঞ্জেলিক ফ্রেশ লেমন—তাজা লেমন, গার্ডেনিয়া এবং মাস্ক ফুলের সুগন্ধে সমৃদ্ধ। যা যে কোনো পরিবেশকে মুহূর্তেই সতেজ ও আনন্দময় করে তোলে।

এস সি জনসন এবং তাদের বাংলাদেশি অংশীদার এসিএই লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা নতুন ভ্যারিয়েন্টগুলোর বাজার সম্ভাবনা নিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, ‘ওয়াইল্ড ল্যাভেন্ডার এবং ফ্রেশ লেমনের পরিশীলিত ও আকর্ষণীয় সুগন্ধ ভোক্তাদের মন জয় করবে এবং দ্রুত বাজারে শক্ত অবস্থান তৈরি করবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে এস সি জনসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজার শাফায়েত ইউসুফ ও হেড অব মার্কেটিং সুকুমার সরকার। এ ছাড়া এসিএই লিমিটেডের পক্ষ থেকে চিফ বিজনেস অফিসার কামরুল হাসান ও হেড অব সেলস মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।