দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্র ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’-এ দেখা গেছে তাকে।
চলতি বছরের জুন মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সালহা খানম নাদিয়া ও সালমান আরাফাত। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের পরবর্তী সময় কেমন কাটছে ও বিভিন্ন বিষয়ে এ অভিনেত্রী কথা বলেছেন। বিয়ের পরবর্তী সময় নিয়ে নাদিয়া বলেন, ‘হানিমুনে যাওয়ার দুইদিন পর চলে আসছি আলহামদুলিল্লাহ আরো বরকত বেড়ে গেছে, দু’জন একসঙ্গে কাজ করছি।’
ফুলশয্যার রাতের বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘ফুলশয্যার রাতে আমরা একা ছিলাম না। আমার ভাই-ভাবি নিউলি ম্যারিড কাপল। আমার ননদ দেবর আমরা সবাই একটা রিসোর্টে একসঙ্গে ছিলাম। গল্প ডান্স করতে করতে আমাদের রাত পার হয়ে গেছে, এটা খুব মজার ছিল।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


