বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা, জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক
মে ২৯, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা। দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলে। এর জেরে ম্যানিটোবা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেইসঙ্গে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ম্যানিটোবার প্রিমিয়ার ওয়াব কিনিউ এক সংবাদ সম্মেলনে জানান, এটি প্রদেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় মানববসতি সরিয়ে নেওয়ার ঘটনা। বাস্তুচ্যুত মানুষদের উইনিপেগসহ অন্যান্য শহরের ফুটবল মাঠ ও কমিউনিটি সেন্টারে আশ্রয় দেওয়া হবে। পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে অংশ নিচ্ছেন।

প্রিমিয়ার কিনিউ আরও বলেন, ‘এই বিপর্যয় মোকাবিলায় সরকারের সব স্তরের সহযোগিতা ও বিপুল পরিমাণ সম্পদের প্রয়োজন হবে। ’

অন্যদিকে দাবানলের কারণে আলবার্টা প্রদেশের কিছু এলাকা থেকে তেল ও গ্যাস উত্তোলন বন্ধ রাখা হয়েছে এবং একটি ছোট শহরের মানুষদের সরে যেতে বলা হয়েছে। তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান সিনোভাস এনার্জি জানিয়েছে, আলবার্টার উত্তরে ফস্টার ক্রিক এলাকায় তাদের কিছু কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।

আলবার্টার উত্তরাঞ্চলের চিপেওইয়ান লেক এলাকায় প্রায় ২৯০০ হেক্টর এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। এটি তেলসমৃদ্ধ ফোর্ট ম্যাকমারির কাছাকাছি এবং এই দাবানলের কারণে সেখানকার তেল কোম্পানিগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

আলবার্টা সরকার জানিয়েছে, চিপেওইয়ান লেক এলাকায় আপাতত সরাসরি কোনও ঝুঁকি না থাকলেও বাতাসের দিক পরিবর্তন হলে তা মারাত্মক হতে পারে, এজন্য এলাকার বাসিন্দাদের এক ঘণ্টার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

এছাড়া স্বান হিলস শহরের উত্তরে আরেকটি ভয়াবহ দাবানলে প্রায় ১৬০০ হেক্টর এলাকা জ্বলছে। শহরটির প্রায় ১২০০ বাসিন্দাকে সোমবার রাতেই সরে যেতে বলা হয়। ওই এলাকার তেল ও গ্যাস কোম্পানি অ্যাসপেনলিফ এনার্জি নিরাপত্তার স্বার্থে প্রতিদিনের ৪০০০ ব্যারেল সমপরিমাণের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রেখেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।