বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ময়মনসিংহে ট্রেন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো
ডিসেম্বর ২৫, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে ট্রেন থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আহাদুল ইসলাম শিহাব।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার সানকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহাদুল ইসলাম শিহাব জামালপুর সদরের উত্তর কাচারী এলাকার সোহেল রানার ছেলে। তিনি জামালপুরের আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলাম বলেন, যাত্রীবাহী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ যাচ্ছিল। ময়মনসিংহ স্টেশন থেকে এই ট্রেনে ওঠে দরজায় বসেন আহাদুল ইসলাম শিহাব। রাত ১১টার দিকে সানকিপাড়া এলাকা পর্যন্ত আসতেই ঝাঁকুনিতে ট্রেন থেকে পড়ে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান শিহাব। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।