পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মালয়েশিয়ায় নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

Md Abu Bakar Siddique
অক্টোবর ১৮, ২০২৫ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় তিনি তার পরিচয়পত্রের কপি পেশ করেন।

শুক্রবার মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।

প্রটোকল প্রধান হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাকে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তারা দ্বিপাক্ষিক ও পারস্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন ।

হাইকমিশনার উইসমা পুত্রায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের আন্ডারসেক্রেটারির সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে বিভিন্ন সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

এ সময় ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা, কাউন্সিলর (রাজনৈতিক) এবং চ্যান্সেরির প্রধান প্রণব কুমার ভট্টাচার্য এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) মোহাম্মদ তানজিম হুসেন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।