বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মুম্বাইয়ে অরিজিতের কনসার্ট, টিকিটের মূল্য লাখ টাকা

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

আগামী বছর মুম্বাইয়ে কনসার্ট করবেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। যার কণ্ঠস্বরে মুগ্ধ আসমুদ্র হিমাচল, তার শো মানে বোঝাই যাচ্ছে শ্রোতাদের উন্মাদনা কোন পর্যায়ে থাকবে।

সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের মার্চে মুম্বাইয়ে মঞ্চ মাতাবেন এই গায়ক। তার আগেই রোববার (২১ ডিসেম্বর) অরিজিতের কনসার্টের টিকিটমূল্য প্রকাশ করা হয়েছে।

টিকিটের সর্বোচ্চ দাম দেখে চমকে গেছে ভক্তরাও। হাজারের ঘর পার করে লাখ ছুঁইছুঁই অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিটের দাম।

গায়ককে ঘিরে ভক্তদের উন্মাদনা কোন পর্যায়ে পৌঁছেছে তা বলাই বাহুল্য। এর আগে অরিজিতের মুম্বাই কনসার্টের টিকিটের সর্বোচ্চ দাম উঠেছিল ৮৫,০০০ টাকা।

অনলাইনে সেই টিকিট লাইভ হওয়ার মাত্র ৪ মিনিটের মধ্যেই ‘সোল্ড আউট’ হয়ে গিয়েছিল। সেই রেকর্ডের পর এবার নতুন ট্রেন্ড তৈরি করতে চলেছেন এই সঙ্গীতশিল্পী।

কনসার্টের জন্য আয়জকেরা আসন সংখ্যা বাড়িয়েছেন। যার দাম এবার ছুঁয়েছে ৯৫,০০০ টাকা।

সবচেয়ে ব্যয়বহুল এই ‘ডায়ামন্ড বিভাগে’ আসন সংখ্যা মাত্র ২টি। এখানে দর্শকদের জন্যে থাকবে অ্যালকোহলের ব্যবস্থা। পরিবেশিত হবে নাশতা।

অরিজিৎ সিং ২০২৫ সালের ২৩ মার্চ মুম্বাইয়ে মঞ্চ মাতাবেন। বান্দ্রার জিও ওয়ার্ল্ড গার্ডেনে গান গাইবেন গায়ক। আয়োজক সংস্থ হল ইভা লাইভ এবং তারিশ এন্টারটেইনমেন্ট।

অরিজিতের মুম্বাই কনসার্টের টিকিটের দাম শুরু হচ্ছে ১৩,৫০০ টাকা থেকে। এটি হল গোল্ড বিভাগ। এরপর রয়েছে প্ল্যাটিনাম বিভাগ। যার টিকিট মূল্য গোল্ডের প্রায় দ্বিগুণ, ২৫,০০০ টাকা।

গোল্ড এবং প্ল্যাটিনাম বিভাগের পর এবার নতুন করে ডায়ামন্ড বিভাগটি জুড়েছেন আয়োজকরা। যার দাম লাখ টাকা ছুঁইছুঁই।

পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের দিল-লুমিনাটি ট্যুরের দামকেও ছাপিয়ে গেল অরিজিতের কনসার্টের টিকিট। এর আগে কোনো ভারতীয় শিল্পীর লাইভ কনসার্টের টিকিটের দাম এই পর্যায়ে পৌঁছয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।