বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মেয়ের জন্মদিনে আবেগপ্রবণ পোস্ট আলিয়ার

বিনোদন ডেস্ক
নভেম্বর ৭, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

বলিউডের অন্যতম পাওয়ার কাপল রণবীর-আলিয়া। বিয়ের পরে তাদের কোল আলোকিত করে এসেছে রাহা। মেয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বছর আগের ছোট রাহার ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

মেয়ের এক বছর বয়স পর্যন্ত এ তারকা দম্পতি রাহার মুখ প্রকাশ্যে নিয়ে আসেনি। ২০২৩ সালের ক্রিসমাসে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন রাহার। এবার দ্বিতীয় বছরে পা দিতেই মেয়ের জন্মের কয়েক দিন পরে তোলা একটি ছবি শেয়ার করে সকলের নজর কেড়েছেন। যেখানে মেয়েকে বুকের মাঝে আগলে রেখেছেন আলিয়া।

আলিয়ার পোস্ট করা ছবিতে দেখা যায়, ছোট্ট রাহা তার বুকে মাথা রেখে ঘুমিয়ে রয়েছে। ২০২২ সালের শেষের দিকে রাহার জন্মের সময় তোলা এই সুন্দর ছবিতে বাবা রণবীরকে দেখা যাচ্ছে মায়ের কোলে থাকা একরত্তি কন্যাকে অপলক দৃষ্টিতে দেখতে।

ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘আজ দু’বছর বয়স হলো। আমি চাই সেই সময়টা আবারও ফিরে পেতে। যখন তোমার বয়স ছিল মাত্র কয়েক সপ্তাহ। আসলে প্রতিটি মা চান যে তার সন্তান যেন এমন ছোট্টটি থাকে সারাজীবন। শুভ জন্মদিন আমাদের জীবন।’

এই পোস্টে, আলিয়ার মা অর্থাৎ রাহার দিদিমা সোনি রাজদান একটি সুন্দর ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। রণবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুর লিখেছেন, ‘বহু মূল্যবান’। এছাড়া বহু গুণমুগ্ধ ভক্তও প্রশংসা করেছেন।

রাহার দিদিমা সোনি রাজদান ইন্সটা স্টোরিতে জন্মদিনের কিছু ঝলকও তুলে ধরেছেন। যেখানে রাহার দাদা মহেশ ভাটকে পোজ দিতে দেখা যায়। কেকের ছবিও শেয়ার করেছেন তিনি। রাহার জন্মদিনের কেক-এ রয়েছে পশুপাখি থেকে শুরু করে গাছপালায় ভরা। এই কেকের গায়ে ‘হ্যাপি বার্থডে’ ও ‘রাহা ২’ লেখা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।