পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

যে দামে কেনা যাবে স্বর্ণভরি প্রতি

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ২৭, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের বাজারে স্বর্ণের দামে ফের নতুন রেকর্ড করেছে। এবার স্বর্ণের দাম ভরিতে চার হাজার ১৯৯ টাকা পর্যন্ত বেড়েছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকায়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ দাম বাড়ার তথ্য জানায়।

বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সারাদেশে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হয়েছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ১৬ হাজার ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে রুপার দাম আরও বাড়ল। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ১৩২ টাকা।

২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৮৯৮ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।