বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাইট শেয়ার ইস্যু সংশোধন করেছে কনফিডেন্স সিমেন্টঅর্থসংবাদ করেসপন্ডেন্ট২২ ডিসেম্বর ২০২৪, ৫:৫২

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২২, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসির পর্ষদ পরিশোধিত মূলধন বাড়াতে রাইট শেয়ার ইস্যুতে সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। শেয়ার ইস্যু মূল্য ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি তিনটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। ২৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। এর আগে কোম্পানিটি প্রতিটি শেয়ারে ৩৫ টাকা প্রিমিয়ামসহ ৪৫ টাকা নির্ধারণ করে রাইট শেয়ার ইস্যুর ঘোষণা দিয়েছিল।

রাইট শেয়ার ইস্যু বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহবান করেছে কোম্পানিটি। আগামী ৫ ফেব্রুয়ারি এই ইজিএম অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি সহযোগি কোম্পানিতে বিনিয়োগ, কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডে বিনিয়োগ এবং মেয়াদী ঋণ পরিশোধে এই উত্তোলিত অর্থ ব্যবহার করবে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।