বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাজধানীতে ঝিল ভরাট করে রামপুরা থানা ভবন নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

Main Admin
নভেম্বর ৩, ২০২৫ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মালিবাগে ঝিলের জায়গা ভরাট করে রামপুরা থানা ভবন নির্মাণের কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (২ নভেম্বর) আদালত এই আদেশ দেন। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মেরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নুর মোহাম্মদ আজামী।

মনজিল মোরসেদ বলেন, ‘মালিবাগে একটি জলাধারের (চৌধুরীপাড়ার ঝিল) ৫০ শতাংশ জমি গণপূর্ত মন্ত্রণালয় রামপুরা থানার স্থায়ী ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেয়। গত ২১ অক্টোবর এ বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এরপর ৩০ অক্টোবর জনস্বার্থে এ সংক্রান্ত রিট আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।’

আইনজীবী বলেন, ‘রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষ ৫ নভেম্বর পর্যন্ত সময় আবেদন করলে সে পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার মৌখিক নির্দেশনা দেন আদালত এবং ডেপুর্টি অ্যাটর্নি জেনারেলকে তা নিশ্চিত করতে বলেন। জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন যে ৫ নভেম্বর পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হবে।’

আইনজীবী শুনানিতে আদালতকে জানান, ১৯৯৫ সালের পরিবেশ আইন, ২০০০ সালের জলাধার সংরক্ষণ আইন, ২০১৩ সালের পানি আইন ও সংবিধানের অনুচ্ছেদ ১৮(এ)-এর বিধান অনুসারে জলাধার ভরাট নিষিদ্ধ থাকলেও তা উপেক্ষা করে বেআইনিভাবে মালিবাগ চৌধুরীপাড়া ঝিলের একটি অংশে থানা ভবন নির্মাণের জন্য গণপূর্ত মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিভিন্ন সময় পরিবেশ রক্ষায় জলাধার সংরক্ষণের নির্দেশনা থাকলেও মন্ত্রণালয় জলাধার ভরাটের জন্য লিজ দিয়েছে। যে কর্মকর্তারা এ ধরনের লিজ দিয়েছেন তারা শুধু আইনের পরিপন্থি কাজ করেছেন তা নয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুসারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। রিট আবেদনটি করেছেন এইচআপিবির পক্ষে আইনজীবী ছারওয়ার আহাদ চৌধুরী, এখলাছ উদ্দিন ভূইয়া ও সঞ্জয় মণ্ডল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।