বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রুমিন ফারহানা আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছড়াচ্ছেন: আবু হানিফ

পত্রিকার পাতা ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ অভিযোগ করেছেন, সংসদ সদস্য রুমিন ফারহানা আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

আবু হানিফ তাঁর পোস্টে বলেন, রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থান ও বক্তব্যে স্পষ্ট যে তিনি আওয়ামী লীগের বয়ান তৈরি করছেন। নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলতেও তিনি কাজ করছেন বলে অভিযোগ করেন আবু হানিফ।

রুমিন ফারহানার পারিবারিক রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, তাঁর বাবা আওয়ামী মুসলিম লীগের নেতা ছিলেন, যা বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রতিষ্ঠার অন্যতম সদস্যও ছিলেন রুমিন ফারহানার বাবা বলে দাবি করেন তিনি। এ কারণে রুমিন ফারহানা আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করবেন—এটাই স্বাভাবিক বলে মন্তব্য করেন আবু হানিফ।

আওয়ামী লীগ সরকারের সময়ের দুর্নীতি ও ঋণের প্রসঙ্গ তুলে আবু হানিফ বলেন, ২০০০ সালে আওয়ামী লীগের সময়ে হওয়া দুর্নীতির প্রভাব পরবর্তী সময়ে বিএনপি সরকারের ওপর পড়েছে। একইভাবে আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া অতিরিক্ত ঋণের কারণে বর্তমানে দেশে ঋণখেলাপির পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

আবু হানিফের অভিযোগ, এসব বিষয় আওয়ামী লীগের দায় হলেও সংসদে রুমিন ফারহানা তা বিএনপির দায় হিসেবে উপস্থাপন করছেন। এ কারণে রুমিন ফারহানা আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে আবু হানিফ আরও দাবি করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ‘রিফাইন্ড কমিটি’ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সেটির নেতৃত্বে রুমিন ফারহানা থাকতে পারেন বলেও তিনি শুনেছেন বলে পোস্টে উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।