https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

রোটারি ক্লাবের ব্যবসায়িক আইডিয়া প্রতিযোগিতা আয়োজন

Main Admin
ডিসেম্বর ২, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা উদ্যোগকে উৎসাহিত করতে রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট আয়োজন করেছে ‘ইনোভেটিভ বিজনেস আইডিয়া কনটেস্ট ২০২৫’ ও ‘চার্টার নাইট’। সম্প্রতি নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ক্লাব প্রেসিডেন্ট একেএম শহিদ উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে তরুণদের উদ্যোক্তা দক্ষতা ও সৃজনশীল ব্যবসায়িক আইডিয়া উপস্থাপনার সুযোগ দেওয়া হয়।অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ৩৭টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। বিচারকমণ্ডলীর মূল্যায়নের মাধ্যমে প্রথমে ৫টি দল চূড়ান্ত পর্বে ওঠে। চ্যাম্পিয়ন হয় রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন, যারা ব্যবহৃত ডেনিম জিন্স পুনর্ব্যবহার করে নতুন ব্যবসায়িক পণ্য তৈরির পরিকল্পনা উপস্থাপন করে। প্রথম রানারআপ হয় ‘সুগার সাইকেল’ (রোটারেক্ট ক্লাব চিটাগাং ওয়াটারফল) এবং দ্বিতীয় রানারআপ চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ‘জ্যাকফুট টিম’।

এতে উপস্থিত ছিলেন স্থপতি আশিক ইমরান, প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, ইমতিয়াজ আলম এফসিএমএ, সালেহীন মুসফিক সাদাফ, আহমেদ জিবরান, রোটারিয়ান সাদমান সাইকা সেফা, মাহবুবুল কবির খান, এম মনোয়ারুল হক, শামসুদ্দিন ইলিয়াস, গোলাম কিবরিয়া এফসিএমএ, নাজমুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিত্ব।ক্লাব চার্টার্ড প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভী বলেন, ‘তরুণরাই দেশের শক্তি। তাদের ব্যবসায়িক উদ্যোগ ও আইডিয়া সফল করতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।’

প্রোগ্রাম চেয়ার নোমান বিন জহির উদ্দিন বলেন, ‘এ ধরনের প্ল্যাটফর্মে তরুণ উদ্যোক্তা ও অভিজ্ঞ শিল্পোদ্যোক্তাদের সংযোগ তৈরি করা হয়। এতে অর্থ ও পরামর্শের সুবিধা মিলেছে।’ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ক্লাবের ‘চার্টার নাইট’ উদযাপন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।