বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শ্রমিকদের ডেটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২১, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

অ্যাপ বেইজড ট্রান্সপোর্ট ইউনিয়ন, গিগ ওয়ার্কার অ্যাসোসিয়েশন এবং সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সঙ্গে শ্রম সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে শ্রমিকদের ডেটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিজয়নগরে শ্রম ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- শ্রম সংস্কার কমিশনের সম্মানিত সদস্য তাসলিমা আখতার, অনন্য রায়হান, আরিফুল ইসলামসহ অন্যান্য কমিশন সদস্যগণ।

সভায় সংগঠনগুলোর পক্ষ থেকে তাদের লিখিত সুপারিশ পৃথকভাবে কমিশনের কাছে পেশ করে। এসব সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল-

শ্রমিকদের অবাধে শ্রম আইনে অন্তর্ভুক্তি। শ্রমিকদের ডেটাবেজ তৈরির উদ্যোগ। ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার নিশ্চিতকরণ।

গিগ ওয়ার্কার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সভায় জানান, আইডি কার্ড না থাকার কারণে তারা তাদের পরিচয় সঠিকভাবে দিতে পারেন না, পান না ছুটি বা ঈদ বোনাসের মতো মৌলিক সুবিধা।

তারা শ্রম আইনের আওতায় অন্তর্ভুক্ত হওয়ার দাবি জানিয়ে বলেন, যেন তাদের সমস্যাগুলোর সমাধানের প্ল্যাটফর্ম তৈরি করে তা সমাধান করতে পারে।

সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নাহিদুল হাসান নয়ন শ্রমিকদের সামাজিক সুরক্ষার ওপর জোর দিয়ে বলেন, শ্রমিকদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় তারা কর্মসংস্থান নিয়ে এতটাই শঙ্কিত থাকে যে নিজেদের অধিকার নিয়েও কথা বলতে পারেন না।

কমিশনের সদস্য আরিফুল ইসলাম বলেন, আমাদের দেশের শ্রমিকরা বিদেশি কোম্পানিগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করলেও নিজেরা পিছিয়ে থাকেন। এই শোষণের অবসান ঘটাতে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা নিতে হবে।

পরে বিভিন্ন হালকা যানবাহনের শ্রমিক সংগঠনসমূহ অংশগ্রহণ করেন। সভায় তারা তাদের লিখিত সুপারিশসমূহ কমিশনের নিকট পেশ করেন।

সভায় কমিশনের সদস্য অনন্য রায়হান মতামত প্রস্তাবনার বিষয়ে সবাইকে আরও অংশগ্রহণমূলক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যদি কারও কোনো অতিরিক্ত মতামত বা প্রস্তাব থাকে, তাহলে তা কমিশনের ই-মেইল বা ফেসবুক পেইজে (বাংলাদেশ শ্রম সংস্কার কমিশন) প্রদত্ত গুগল ফর্মের মাধ্যমে পাঠাতে পারেন।

তিনি বলেন, এই উদ্যোগ শ্রমিকদের সমস্যাগুলো নিয়ে গভীর আলোচনা এবং কার্যকর সমাধান খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।