বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সমুদ্র সৈকতে টয়ার ঝিলিক

বিনোদন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। তার অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেছেন এবং বিভিন্ন বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছেন। টয়া মূলত নাচের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন।

পরবর্তী সময়ে মডেলিং ও অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ঘুরাঘুরি করতেও বেশ পছন্দ করেন এ অভিনেত্রী। আর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে সি বিচে অনবদ্য লুকে অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অন্য সৈকত অবকাশ উদ্ভাসিত।’

ছবিতে দেখা যায়, সৈকতে খোশ মেজাজে খোলা চুলে মাথায় হাত রেখে ফটোশুট করছে। টয়ার এ রূপ দেখে ভক্তদের মনে ভালোবাসার দাগ কেটেছে। নীল রঙের প্রিন্টেড লং স্লিভ মেক্সিতে বেশ মানিয়েছে।

অভিনেত্রীর মিষ্টি হাসি আর ঠোঁটে হালকা লিপস্টিক যেন আরও আকর্ষণীয় করে তুলেছে টয়াকে। এলোমেলো চুল ও রোদের ঝিলিক সবত্র ছেয়ে গেছে। ভক্ত-অনুরাগীরা কমেন্ট বক্সে বেশ প্রশংসা করেছে।

ইউসুফ নামে এক অনুরাগী কমেন্ট বক্সে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আমার সব সময়ই প্রিয় টয়া।’ আহমেদ ইব্রাহীম নামে আরেকজনের ভাষ্য, ‘তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।