বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সাইফ আলি খানের হামলাকারীর বাড়ি ঝালকাঠিতে, দাবি মুম্বাই পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গত ১৬ জানুয়ারি ব্রান্দায় নিজ বাড়িতে ছুরি হামলার শিকার হন বলিডউ তারকা সাইফ আলি খান। এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গতকাল রোববার তাকে থানের বনের ভেতর থেকে আটক করা হয়।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে পুলিশে জানিয়েছে, তারা শরিফুলের আসল বাংলাদেশি জন্মসদন পেয়েছে। যেটিতে উল্লেখ আছে তার বাড়ি ঝালকাঠি বিভাগে। পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল তাদের জানায়, তার বাড়ি পশ্চিমবঙ্গে। তখন তাকে পশ্চিমবঙ্গের ঠিকানা সম্পর্কে বিস্তারিত বলতে বলা হয়। কিন্তু তিনি এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারছিলেন না। এতে তাদের সন্দেহ হয় শরিফুল হয়ত বাংলাদেশি হতে পারেন।

এরপর জিজ্ঞাসাবাদ আরও জোরদার করার পর শরিফুল স্বীকার করেন তিনি সাত মাস আগে পশ্চিমবঙ্গ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।

ওই সময় পুলিশ শরিফুলকে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে বলে। তখন তারা তার জন্মনিবন্ধন পেতে সমর্থ হয়। এতে দেখা গেছে, তার বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে।

পুলিশ দাবি করেছে, শরিফুল প্রথমে ভারতীয় পাসপোর্ট সংগ্রহের পরিকল্পনা করেছিলেন। কিন্তু পরবর্তীতে এ চিন্তা বাদ দিয়ে দ্রুত সময়ের মধ্যে অর্থ উপার্জনের চিন্তা থেকে ডাকাতি করতে যান। এরপর তার বাংলাদেশে ফিরে আসার চিন্তা ছিল বলেও দাবি করেছে তারা।

সাইফ আলি খানের ওপর হামলা করে শরিফুল বান্দ্রা রেলস্টেশনে যান। এরআগে তিনি তার কাপড় পরিবর্তন করেন। এরপর সেখান থেকে চলে যান থানে-তে। সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, কাপড় পরিবর্তন করলেও; শরিফুল হামলার সময় যে ব্যাগ বহন করছিলেন; সেটি পরবর্তীতেও বহন করছিলেন। আর এই ব্যাগের মাধ্যমেই তাকে শনাক্ত করা হয়েছে বলে দাবি তাদের। তবে শরিফুল বাংলাদেশি নয় বলে দাবি করেছেন তার আইনজীবী। তিনি বলেছেন, যথেষ্ট তদন্ত ছাড়াই শরিফুলকে বাংলাদেশি হিসেবে অভিহিত করা হচ্ছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।