https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

সাউথইস্টে অনুষ্ঠিত চতুর্থ আইইইই কনফারেন্স

Main Admin
ডিসেম্বর ১১, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) ৪–৫ ডিসেম্বর অনুষ্ঠিত হলো চতুর্থ আইইইই কনফারেন্স অন পাওয়ার, ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস (PEEIACON 2025)। আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশনস সোসাইটি (আইএএস) বাংলাদেশ চ্যাপ্টার যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে।

দুই দিনব্যাপী এ আয়োজনে গবেষণা পত্র উপস্থাপন, প্লেনারি সেশন, আমন্ত্রিত বক্তাদের আলোচনা ও বিভিন্ন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছিল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (WIE) ওয়ার্ল্ড সামিট ২০২৫ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে একটি আইডিয়া প্রতিযোগিতা।

৪ ডিসেম্বর এসইইউ–এর মাল্টিপারপাস হলে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন এসইইউ–এর উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম, প্রো–ভিসি অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, কনফারেন্স চেয়ার বুয়েটের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, টেকনিক্যাল চেয়ার অধ্যাপক ড. শাইখ এ. ফাত্তাহ, অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. এম. ইমামুল হাসান ভূঁইয়া এবং এসইইউ–এর ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন অধ্যাপক ড. দেওয়ান মো. ফরিদ। স্বাগত বক্তব্য দেন ইইই বিভাগের প্রভাষক ফারজানা আলম।

অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ভারত ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের প্লেনারি বক্তারা ভার্চুয়ালি যুক্ত হন। হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত এ সম্মেলনে ১০০টির বেশি গবেষণা পত্র উপস্থাপন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।