বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সিরিয়া-ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিরিয়ার উপকূলীয় শহর লাটাকিয়া বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার সকালের দিকে এই হামলা চালানো হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। এদিকে, একই দিনে ইয়েমেনে অত্যাধুনিক বোমারু বিমান বি-৫২ থেকে হুথিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় এক মাস ধরে লেবাননে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সংঘাত চলছে; এর মাঝেই ইয়েমেনে হামলা চালাল মার্কিন সামরিক বাহিনী।

সিরিয়া, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী, লেবাননের হিজবুল্লাহ এবং গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস মধ্যপ্রাচ্যে ইরানের অন্যতম মিত্র শক্তি হিসেবে পরিচিত। গত ১ অক্টোবর ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এছাড়া প্রায় প্রত্যেক দিন ইরানের মিত্র গোষ্ঠীগুলো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

ইরানের হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। এর ফলে মধ্যপ্রাচ্যের একাধিক ফ্রন্টে যে যুদ্ধ চলছে তা সর্বাত্মক আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানি লক্ষ্যবস্তুতে যদি ইসরায়েল হামলা চালায়, তাহলে তার বেদনাদায়ক জবাব দেওয়া হবে।

তিনি বলেছেন, ‘‘ইসরায়েল যদি ভুল করে এবং আমাদের লক্ষ্যবস্তুতে আক্রমণ করে আর সেটা এই অঞ্চলে অথবা ইরান হোক না কেন, আমরা ইসরায়েলে আবারও বেদনাদায়ক হামলা চালাবো।’’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।