বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সুদান থেকে জেদ্দায় পৌঁছালো হজের প্রথম জাহাজ

Main Admin
মে ১৮, ২০২৫ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সুদান থেকে আসা হজযাত্রীবাহী প্রথম জাহাজ সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। বুধবার (১৪ মে) জেদ্দার ইসলামিক পোর্টে ভিড়ে জাহাজটি, যাতে ছিলেন ১,৪০৭ জন হজযাত্রী।

জাহাজটির আগমন উপলক্ষে জেদ্দা বন্দরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি পরিবহন ও সরবরাহবিষয়ক মন্ত্রী আহমেদ বিন সুফিয়ান আল-হাসান, বন্দর কর্তৃপক্ষের (মাওয়ানি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজেন বিন আহমেদ আল-তুর্কি এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা।

হজযাত্রীদের স্বাগত জানাতে ও সেবা নিশ্চিতে বন্দর এলাকায় নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। যাত্রী অভ্যর্থনা, প্রবেশ প্রক্রিয়া ও লাগেজ ব্যবস্থাপনায় বাড়ানো হয়েছে কার্যক্ষমতা। বন্দরে স্থাপন করা হয়েছে ১০০টি পাসপোর্ট কাউন্টার এবং লাগেজ পরিবহনের জন্য রাখা হয়েছে ৩০০টি যানবাহন। জাহাজ পরিচালনা ও ডকিংয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৯টি সামুদ্রিক টাগ এবং ১২টি সহায়ক জাহাজ।

এছাড়া নিরাপত্তা ও জরুরি সেবায় মোতায়েন রয়েছে ২৪টি টহল বাহিনী, ১৩টি অ্যাম্বুল্যান্স ও ফায়ার ট্রাক, এবং একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য ও চিকিৎসাকেন্দ্র। একসঙ্গে ৫,০০০-এর বেশি যাত্রীকে সেবা দেওয়ার উপযোগী হজ হোল্ডিং এরিয়াও প্রস্তুত করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন, যার মধ্যে ৫,২০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১,৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায়। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাইয়ের মধ্যে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।