বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সৌদি আরবে ১৫ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার

Main Admin
মে ১৮, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবে অবৈধভাবে কাজ ও বসবাসের অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গাল্ফ নিউজের খবরে বলা হয়েছে, ৮ থেকে ১৪ মে পর্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে ১৪ হাজার ৯৮৭ জনকে গ্রেফতার করে সৌদির পুলিশ। এর মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের জন্য নয় হাজার ২১২ জন, সীমান্ত আইন লঙ্ঘনের জন্য তিন হাজার ৫০২ ও শ্রম আইন লঙ্ঘনের জন্য এক হাজার ৮৭৩ জনকে গ্রেফতার করা হয়। এই সময়ে ১১ হাজার ৭৬৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার।

এছাড়া, এক হাজার ২৬৮ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই ইয়েমেন (৩৫ শতাংশ) ও ইথিওপিয়ার (৬২ শতাংশ) নাগরিক। বাকিরা অন্যান্য দেশ থেকে এসেছেন।

এছাড়া, অননুমোদিত বাসিন্দাদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান প্রদানের মাধ্যমে অবৈধ অভিবাসনে সহায়তার অভিযোগে আরও ২৩ জনকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ।

বর্তমানে দেশটিতে বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন ২৩ হাজারের বেশি অবৈধ অভিবাসী। যাদের মধ্যে ২২ হাজার ২৬৩ জন পুরুষ এবং এক হাজার ৫৫ জন নারী।

অবৈধ প্রবেশ বা বাসস্থানে সহায়তাকারীদের সতর্ক করে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইন লঙ্ঘনকারীদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।