বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

২০২৬ সালে রোজা শুরু হতে পারে যেদিন থেকে

Main Admin
আগস্ট ২৭, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

প্রতি বছর বিশ্বের লাখো মুসলিম অধীর আগ্রহে অপেক্ষা করেন রমজানের আগমনের জন্য। ভক্তি, আল্লাহর নৈকট্য, পারিবারিক বন্ধন জোরদার, আত্মীয়তার বন্ধন বজায় রাখা এবং সংহতি ও উদারতার মূল্যবোধ প্রচারের ওপর জোর দেয় পবিত্র এ মাসটি। এবার সবার অপেক্ষা ২০২৬ সালের রমজান মাস নিয়ে।জানা গেছে, ২০২৬ সালে বেশির ভাগ আরব দেশে রমজান শুরু হবে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে চাঁদ দেখা সাপেক্ষে, যা ২৯ শাবান পর্যবেক্ষণের পর নিশ্চিত করা হবে।প্রতিটি দেশের ধর্মীয় কর্তৃপক্ষ এবং চাঁদ দেখা কমিটি তাদের নিজস্ব পদ্ধতি অনুসারে রমজানের শুরু ঘোষণা করবে। ইসলামিক ক্যালেন্ডার চন্দ্রচক্র অনুসরণ করে, প্রতিটি মাস শুরু হয় নতুন অর্ধচন্দ্র দেখার পর থেকে।

চান্দ্র মাস সৌর মাসের তুলনায় ছোট হওয়ায়, গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রতি বছর রমজান প্রায় ১০ থেকে ১১ দিন পিছিয়ে আসে। ৩৩ বছরের চক্র ধরে, এর অর্থ হলো, মুসলমানরা সব ঋতুতেই পবিত্র মাসটি উপভোগ করেন।

সূত্র : গালফ নিউজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।