পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি

Md Abu Bakar Siddique
নভেম্বর ৫, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে সামগ্রিক মূল্যস্ফীতি অক্টোবর মাসে সামান্য কমে ৮ দশমিক ১৭ শতাংশে নেমে এসেছে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ।

বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

বিবিএসর তথ্য মতে, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৭ দশমিক শূন্য ৮ শতাংশে নেমেছে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশে পৌঁছেছে (আগের মাসে ৮ দশমিক ৯৮ শতাংশ)।

গ্রামীণ অঞ্চলে, সামগ্রিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ১৬ শতাংশে এসেছে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৪৭ শতাংশ এবং গত বছরের একই মাসে ছিল ১১ দশমিক ২৬ শতাংশ। গ্রামীণ খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৯৪ শতাংশে নেমেছে (সেপ্টেম্বরে ৭ দশমিক ৫৪ শতাংশ)। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৯ দশমিক ৪১ শতাংশে হয়েছে (আগের মাসে ৯ দশমিক ৪০ শতাংশ)।

অপরদিকে, শহরাঞ্চলে মূল্যস্ফীতি প্রায় অপরিবর্তিত থেকে ৮ দশমিক ৩৩ শতাংশে দাঁড়িয়েছে (সেপ্টেম্বরে ৮ দশমিক ২৮ শতাংশ)। শহরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ৪৫ শতাংশে এসেছে (আগে ৭ দশমিক ৯৪ শতাংশ), তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৯২ শতাংশে পৌঁছেছে (আগে ৮ দশমিক ৫১ শতাংশ)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।