বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অনলাইন ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন সেবা চুক্তি সই করেছে ৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩০, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন সেবা সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই করেছে মিডল্যান্ড ব্যাংক, ইজি টু ইউরোপ এবং ট্রিপজিক লিমিটেড। রবিবার (২৯ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি সই হয়।

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের হেড অব ইনিস্টিউশনাল ব্যাংকিং ডিভিশন মোঃ জাবেদ তারেক খান এবং ইজি টু ইউরোপের প্রোপ্রাইটর মোঃ জাহিদ হাসান এবং ট্রিপজিক লিমিটেডের চেয়ারম্যান ফজলে রাব্বি স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

উক্ত সমঝোতা চুক্তির আওতায় ইজি টু ইউরোপ এবং ট্রিপজিক লিমিটেড তাদের প্রতিদিনের ব্যবসায়ীক ব্যাংকিং এবং নগদ লেনদেন কার্যক্রম দেশব্যাপী পরিচালনার জন্য আধুনিক অনলাইন ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন “মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম)” এ্যাপ্লিকেশন ব্যবহার করবে।

স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থতি ছিলেন মো. মোহাম্মদ হাসিবুর রহমান, হেড অফ ক্যাশ ম্যানেজমেন্ট, মোহাম্মদ রাশাদুল আনোয়ার, হেড অব পাবলিক রিলেশনস ডিভিশন এবং আশরাফুর রহমান, রিলেশনশিপ ম্যানেজার, মিডল্যান্ড ব্যাংক পিএলসিসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহী এবং প্রতিনিধিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।