পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অনিশ্চয়তায় শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ

Sun this Ja ham
মার্চ ১০, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেটেও। নিরাপত্তা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সীমিত ওভারের সিরিজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে এমন আভাস দেওয়া হয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ১৩ থেকে ২৫ মার্চ সংযুক্ত আরব আমিরাতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। তবে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির কারণে সিরিজ আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে বিমান হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকেও বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে সিরিজ আয়োজনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা শুরু করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

যদিও এখনও আনুষ্ঠানিকভাবে সিরিজ স্থগিতের ঘোষণা দেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) কিংবা শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তবে নিরাপত্তা বিবেচনায় আপাতত সিরিজটি স্থগিত রাখার দিকেই ঝুঁকছে দুই পক্ষ।

বিকল্প ভেন্যুতে সিরিজ আয়োজনের বিষয়টিও আলোচনায় এসেছে। কিন্তু স্বল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থা করা কঠিন হওয়ায় সেই সম্ভাবনাও আপাতত অনিশ্চিত বলে মনে করা হচ্ছে।

সূচি অনুযায়ী প্রথমে শারজাহতে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। আগামী ১৩, ১৫ ও ১৭ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা সেখানে। এরপর ২০, ২২ ও ২৫ মার্চ দুবাইয়ে হওয়ার কথা ছিল ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর আফগানিস্তান দলে নেতৃত্বেও পরিবর্তন এসেছে। রশিদ খানের জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ওপেনার ইব্রাহিম জাদরানকে। তার নেতৃত্বে এটিই হওয়ার কথা ছিল আফগানিস্তানের প্রথম সিরিজ।

মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের আরও কয়েকটি সূচিতেও পড়েছে। গত সপ্তাহে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর ছয়টি ম্যাচ স্থগিত করতে হয়েছে, যেখানে অংশ নেওয়ার কথা ছিল নেপাল, আরব আমিরাত ও ওমানের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।