বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিশ্বকাপের ফাইনাল মাতিয়ে বোলিংয়ের মুকুট বুমরাহর

Sun this Ja ham
মার্চ ৯, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

পাওয়ার প্লে কিংবা ডেথ ওভার, অথবা ইনিংসের মাঝামাঝি সময়ে দলের প্রয়োজনের সময়- এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের যখন যেভাবে দরকার পড়েছে, সেভাবেই দলের হয়ে কাজ করে দিয়েছেন জাসপ্রিত বুমরাহ। আর এর পুরস্কার হিসেবে তার মাথায়ই উঠেছে সর্বোচ্চ উইকেটের মুকুট।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি বুমরাহ। শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে তিনি করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। নিউ জিল্যান্ডকে গুঁড়িয়ে মাত্র ১৫ রানে নিয়েছেন ৪ উইকেট। যার সৌজন্যে পেয়েছেন প্লেয়ার অব দা ফাইনাল পুরস্কার।

সব মিলিয়ে এবারের টুর্নামেন্টে ৮ ইনিংসে ১৪ উইকেট নিয়েছেন বুমরাহ। ওভারপ্রতি দিয়েছেন ৬.২১ রান আর প্রতি উইকেটের জন্য তার খরচ মাত্র ১২.৪২ রান। বুমরাহর চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১৪ উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তীও। তবে ফাইনালসহ প্রায় সব ম্যাচে খরুচে বোলিংয়ে তিনি গড়ে ওভারপ্রতি দিয়েছেন ৯.২৫ রান।

ফাইনালের আগপর্যন্ত উইকেটশিকারির তালিকায় এক নম্বরে ছিলেন যুক্তরাষ্ট্রের শ্যাডলি ফন স্কালভিক। মাত্র ৪ ইনিংসে ১৩টি উইকেট নিয়েছেন তিনি। ওভারপ্রতি খরচ মাত্র ৬.৮০ রান।

জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ৬ ইনিংসে নিয়েছেন ১৩ উইকেট। ওভারপ্রতি তার খরচ ৭.৮৮ রান। তালিকার পাঁচ নম্বরে থাকা আদিল রশিদের শিকার ৮ ইনিংসে ১৩ উইকেট। তিনি ওভারপ্রতি দিয়েছেন ৮.১৫ রান।

এছাড়া এবারের বিশ্বকাপে অন্তত ১০ উইকেট নিয়েছেন সব মিলিয়ে ১৯ জন বোলার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।