বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অব্যাহতি চাইলেন মামুনুর রশীদ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২০, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মাথায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) আহ্ববায়ক কমিটির প্রধান মামুনুর রশীদের সই করা চিঠিতে বলা হয়েছে, ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সঙ্গে কাজ করতে গিয়ে তাদের সমস্যা হচ্ছে।

মামুনুর রশীদ গণমাধ্যমে বলেন, ‘ফেডারেশনের সাধারণ সভায় এই আহ্বায়ক কমিটি করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় কমিটির সঙ্গে কাজের জায়গাটায় আমাদের মিলছে না।’

বিষয়টি আরও ব্যাখ্যা করে আহ্বায়ক কমিটির সদস্য মলয় ভৌমিক বলেন, ‘আহ্বায়ক কমিটি যখন গঠন করা হয়েছিল তখন বলা হয়েছিল ফেডারেশন পুনর্গঠনের জন্য সব সিদ্ধান্ত আহ্বায়ক কমিটিই নেবে, কিন্তু সেটা হচ্ছে না। পদ্ধতিগত কিছু সংঘাত তৈরি হয়েছে। এই কারণেই আমরা অব্যাহতি চেয়েছি।’

প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের সভায় অভিনেতা-নির্দেশক মামুনুর রশীদকে প্রধান করে ফেডারেশন পুনর্গঠন ও সংস্কারের জন্য পাঁচ সদস্যের আহ্ববায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক মলয় ভৌমিক, আহমদ ইকবাল হায়দার, নাদের চৌধুরী ও নাজনীন হাসান চুমকি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।