পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অস্ট্রেলিয়ায় বিএনপির দিবস উদযাপন

Md Abu Bakar Siddique
নভেম্বর ১৭, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ নভেম্বর (রবিবার) সিডনির লাকেম্বাস্থ ইউনাইটেড চার্চ হলে প্রবাসী বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় ঘোষণা ও সংগঠনের ঐক্য সুদৃঢ় করার এক মিলনমেলায় পরিণত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির অস্ট্রেলিয়ার সিনিয়র সহসভাপতি একেএম ফজলুল হক শফিক। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাছান। প্রধান অতিথি ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা রুহুল আহম্মেদ সওদাগর, জিয়া পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ কাইয়ুম এবং ডা. আব্দুল ওহাব। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু।

এ ছাড়া বক্তব্য রাখেন সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, নিউ সাউথ ওয়েলস বিএনপির সভাপতি মোহাম্মদ ইরফান খান, যুবদলের সভাপতি মিনহাজ উদ্দিন, শাহীন আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুসুর রহমান, তসলিমা কবির, লিন্টাস পেরেরা, মোহাম্মদ জাকির হোসেন রাজু, হাসনাত রায়হান, নুর মোহাম্মদ মাসুম, মোমিন আহম্মেদ, বাবুল খন্দকার, রায়হাত হাসনাত, সর্দার মামুন, মাহমুদুল হক দুলাল, অসিত গোমেজ, মোহাম্মদ শহিদুল্লাহ, সূধন যোসেফ ক্রুজ, সোহেল কর্নিলিয়াস পালমা, মোহাম্মদ বাচ্চু, বিজন পালমা, মোহাম্মদ মইন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।