বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আইসিবি ইসলামিক ব্যাংকের এমডি অবরুদ্ধ

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহকে অবরুদ্ধ করে রেখেছেন ব্যাংকটির ম্যানেজাররা। ব্যাংকের ৩৩ শাখার ম্যানেজাররা তা‌কে বহিষ্কৃত ঘোষণা করেছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে তাকে রাজধানীর কারওয়ান বাজারে টিকে ভবনে অবস্থিত প্রধান কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন ব্যাংকের ৩৩ শাখার ম্যানেজাররা।

এসময় ম্যানেজাররা জানান, বাংলাদেশ ব্যাংক তাকে (মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহ) পুনর্নিয়োগ না দিলেও তিনি জোর করে অফিস করছিলেন।

জানা গেছে, মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহর বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক তদন্তে তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের পাশাপাশি ব্যাংক ও আমানতকারীদের স্বার্থবিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পায়।
এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটির এমডি হিসেবে তার পুনর্নিয়োগের আবেদন নাকচ করা হয়। পাশাপাশি দ্রুত ব্যাংকটিতে একজন নতুন এমডি নিয়োগেরও নির্দেশনা দেওয়া হয়। গত সপ্তাহে ব্যাংকটির চেয়ারম্যান বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুশনে আরা শিখা।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে এখনো অফিস করছেন শফিক। সেই সঙ্গে তার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পুনরায় আবেদন করেছেন ব্যাংকটির চেয়ারম্যান।

এ বিষয়ে মোহাম্মদ শফিক বলেন, কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ব্যাংক থেকে পুনরায় আবেদন করা হয়েছে। আপাতত নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত ব্যাংকটি থেকে তাকে এমডি হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।