বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আজ সৌদি মাতাবেন জেমস

বিনোদন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৪ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরব সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো দেশটিতে কনসার্ট করতে যাচ্ছেন নগরবাউল জেমস। আজ শুক্রবার (২২ নভেম্বর) রিয়াদের আল-সুওয়াইদি পার্কে প্রবাসী বাঙালিদের গান শোনাবেন এই রকস্টার।

‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এক কনসার্টে অংশ নিবেন তিনি। ‘রিয়াদ সিজন’ নামের এ আয়োজনে অংশ নিতে ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন জেমস।

এর আগে জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর বলেন, ‘রিয়াদে একটি অনুষ্ঠানে গান গাইবেন জেমস। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও সৌদিতে এটি আমাদের প্রথম সফর। এখানে দর্শকরা বিনামূল্যে গান শুনতে পারবেন।’

উল্লেখ্য, ভিশন–২০৩০ পরিকল্পনার আওতায় ২০১৮ সালে বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় সৌদি আরবে। দেশটিতে খুলে দেওয়া হয় সিনেমা হল। এরপর থেকে শুরু হয় চলচ্চিত্র উৎসব, কনসার্ট এমনকি ফ্যাশন শোও।

এরই ধারাবাহিকতায় সৌদির মিনিস্ট্রি অব মিডিয়ার আমন্ত্রণে এবারের রিয়াদ সিজনে অংশ নিচ্ছে ৯টি দেশ। ৪৫ দিনের এই আয়োজন শেষ হবে ৩০ নভেম্বর।
আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ থেকে অংশ নেবেন জেমস। সেখানে তার গানের জাদুতে মাতিয়ে তুলবেন দর্শকদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।