বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আফরোজার মৃত্যুকে তারকা মহলে শোকের ছায়া

বিনোদন ডেস্ক
নভেম্বর ১০, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আফরোজা হোসেন। তার মৃত্যুর ঘটনায় তারকা মহলে মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শোক জানিয়েছেন অভিনেত্রী পারসা ইভানা। তিনি লিখেছেন, ‘অভিনেত্রী আফরোজা হোসেন আপু আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।’

এদিকে নাট্যনির্মাতা রাফাত রাফাত মজুমদার রিংকু আফরোজা হোসেনের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। আজ ভোর ৬ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।’

আরেক অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর ভাষ্য, ‘অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। আজ ভোর ৬ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। আপা আমি এখন তিনবেলা ফোনে কার সাথে কথা বলবো? আমাকে কে সাহস দিবে গো?’

পোস্টের শেষে লিখেছেন, ‘তোমার সন্তান নাঈম কে আমি কি বলে সান্ত্বনা দিব গো। আমি টাঙ্গাইলে এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না। তুমি যাও, আমি আসছি গো আপা।’

প্রায় তিন বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন আফরোজা হোসেন। ২০২২ সালের সেপ্টেম্বরে জরায়ুর ক্যানসার ধরা পড়ে অভিনেত্রীর। সেই ক্যানসার ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মেরুদণ্ডের হাড়ে।

প্রসঙ্গত, ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ ছিলেন আফরোজা হোসেন। ক্যারিয়ারের শুরুতে টেলিভিশন নাটক দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং পরে চলচ্চিত্রে কাজ শুরু করেন।

তার অভিনয় দক্ষতা এবং চরিত্রে নিপুণতা তাকে জনপ্রিয়তা এনে দেয়। বিশেষ করে ১৯৯০-এর দশকে তার অভিনীত সিনেমাগুলি দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।