বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আবার হামলা হলে পারমাণবিক বোমা তৈরির ইঙ্গিত দিল ইরান

Main Admin
মে ১২, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ চড়িয়ে ইরান এক চরম হুঁশিয়ারি বার্তা দিয়েছে। মঙ্গলবার (১২ মে) দেশটির সংসদীয় মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানিয়েছেন, ইরান যদি পুনরায় কোনো হামলার শিকার হয়, তবে পাল্টা ব্যবস্থা হিসেবে তারা ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে।
উল্লেখ্য, এই ৯০ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম সরাসরি পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরির উপযোগী বলে গণ্য করা হয়।
ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের মুখপাত্র রেজায়ি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে জানান, পুনরায় আক্রান্ত হলে ৯০ শতাংশ সমৃদ্ধকরণ ইরানের অন্যতম বিকল্প হতে পারে এবং বিষয়টি নিয়ে দেশটির পার্লামেন্টে আলোচনা করা হবে।
ইরানের এই প্রচ্ছন্ন হুমকি এমন এক সময়ে এল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি অত্যন্ত নড়বড়ে অবস্থায় রয়েছে।
এদিকে, সোমবার (১১ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্ট’-এ রয়েছে। ইরানের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব ট্রাম্প খারিজ করে দেওয়ার পর এই কূটনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে।
গত বছরের জুনে ১২ দিনের এক যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘বিপর্যস্ত’ হয়েছে বলে ট্রাম্প দাবি করলেও, ইরানের কাছে থাকা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে এখনও উদ্বেগ কাটেনি।
বর্তমানে ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হয়, যা কারিগরিভাবে সামান্য প্রচেষ্টায় ৯০ শতাংশ বা অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় নিয়ে যাওয়া সম্ভব। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে, এই উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে না পাঠানো বা ধ্বংস না করা পর্যন্ত ইরানের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
গত ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া সংঘাত নিরসনে আলোচনা চললেও পারমাণবিক ইস্যুটি এখনও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তেহরান চাচ্ছে পারমাণবিক বিষয়টি নিয়ে পরে আলোচনা করতে, কিন্তু ওয়াশিংটন সাফ জানিয়ে দিয়েছে যে ইরানকে অবশ্যই তাদের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশের বাইরে পাঠাতে হবে এবং অভ্যন্তরীণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করতে হবে।
এই টানাপোড়েনের মধ্যে ইরানের সর্বশেষ এই হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।
সূত্র: রয়টার্স।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।