বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আমি ঠোঁট মিলিয়েই এতদূর এসেছি, কনসার্ট বিতর্কে জেফার

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

গান দিয়ে পরিচিত হলেও শোবিজ অঙ্গনে নিজের একাধিক প্রতিভা দেখিয়েছেন জেফার রহমান। কখনো মডেল, উপস্থাপনা আবার কখনো পর্দায়ও মেলে ধরেছেন নিজেকে। গেল ঈদেই অভিনয় জীবনে অভিষেক ঘটে জেফারের।
সবার আগে বাংলাদেশ কনসার্টে গান গেয়ে সমালোচনার মুখে পড়েন জেফার রহমান। অনেকের আপত্তি, সেদিন কনসার্টে গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার। শুধু তাই নয়, গান না গেয়ে লিপসিং করেছিলেন এই গায়িকা। ফলে জেফারের পারফরমেন্স নিয়ে শুরু হয় তুমুল আলোচনা-বিতর্ক। এবার সেই বিতর্কের জবাব দিয়েছেন জেফার রহমান।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানান সমালোচনা নিয়ে কথা বলেন জেফার। সেখানেই ওঠে লিপসিং প্রসঙ্গ। এই শিল্পীর কথায়, ‘সমালোচনা থাকবেই। আমরা যেহেতু পাবলিক ফিগার, কিন্তু আমার কাছে মনে হয় যে- আমি অনেকদিন ধরে কাজ করছি। আমাকে একজন মিউজিশিয়ান হিসেবে অনেকদিন ধরেই দেখছেন। যারা আমাকে চেনেন আমি কে, কি রকম গান করি- তারা জানেন। সমালোচনা আসলে আমাকে টানে না।’

জেফার বলেন, ‘আমি আসলে ইউটিউব থেকে উঠে এসেছি, ইংলিশ গান করতাম। আমার খালি গলায় অনেক গান রয়েছে। সেগুলো ইউটিউবে আছে, আমার কাছে আছে, আপনাদের কাছেও আছে।’

লিপসিং এর যুক্তি দিয়ে জেফার বলেন, ‘আমি যেহেতু একজন পপ আর্টিস্ট, আমাদের লাইভ এবং ট্র্যাক মিক্স করেই পারফর্ম করতে হয়; কারণ আমাদের গানগুলো মানুষ ওইভাবেই চেনে। ব্যাপারটা এমন নয় যে আমি গাচ্ছি না। আমি গাচ্ছি, আমার ট্র্যাকও আছে, আমার লাইভ ব্যান্ডও আছে। এটা মানুষদের বোঝা উচিৎ আমি মনে করি।’

জেফার এও বলেন, ‘তালি দেওয়া উচিৎ, আমি লিপসিং করেই এতদূর এসেছি- তাই না?’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।