পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল EU

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ২৩, ২০২৫ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ইউক্রেনে যুদ্ধের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে রাশিয়ার ওপর। সোমবার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে ইইউ কাউন্সিল জানায়, মস্কোর ওপর আরও ছয় মাস নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। অর্থাৎ আগামী বছরের ৩১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞার মেয়াদ থাকবে।

রাশিয়ার ওপর ইইউ নিষেধাজ্ঞা ২০১৪ সালে প্রথম চালু হলেও ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়। রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে লক্ষ্য করে আরোপিত হয়ে আসছে নিষেধাজ্ঞাগুলো। এর মধ্যে রয়েছে বাণিজ্য, অর্থ, জ্বালানি, প্রযুক্তি, দ্বৈত-ব্যবহারের পণ্য, শিল্প, পরিবহন এবং বিলাসবহুল পণ্য।

নতুন সিদ্ধান্তের মধ্যে রয়েছে, রাশিয়া থেকে সমুদ্রপথে অপরিশোধিত তেল এবং কিছু পেট্রোলিয়াম পণ্য আমদানির ওপর ও স্থানান্তরে নিষেধাজ্ঞা, সুইফ্ট আর্থিক ব্যবস্থা থেকে বেশ কয়েকটি রাশিয়ান ব্যাংককে অপসারণ এবং ইইউতে ক্রেমলিন-সমর্থিত ডিসইনফরমেশন আউটলেটের সম্প্রচার কার্যক্রম ও লাইসেন্স স্থগিত করা। বিবৃতিতে বলা হয়, যতক্ষণ পর্যন্ত রাশিয়ান ফেডারেশনের অবৈধ পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়ম লঙ্ঘন করে চলবে, ততদিন ইইউয়ের আরোপিত সমস্ত ব্যবস্থা বলবৎ রাখা হবে এবং অতিরিক্ত ব্যবস্থাও গ্রহণ করা হবে প্রয়োজনে।

সূত্র: আনাদোলু 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।