বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বৃষ্টির মধ্যেই জাতীয় সংগীত গেয়ে সালাম জানাল ইরানের নারী ফুটবলাররা

Sun this Ja ham
মার্চ ৬, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার বিপক্ষে এশিয়ান কাপের ম্যাচের আগে বৃষ্টিভেজা পরিবেশে জাতীয় সংগীত গেয়ে দেশের প্রতি সম্মান জানাল ইরানের নারী ফুটবল দল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে বাজানো হয় ইরানের জাতীয় সংগীত ‘মেহর-ই খাভারান’ (পূর্ব সূর্য)। সেই সময় পুরো দল সংগীতের সঙ্গে কণ্ঠ মেলান এবং গর্বভরে সালাম জানান। গ্যালারিতে থাকা দর্শকদের স্লোগান ও হুমিংয়ের মধ্যেই সংগীত পরিবেশন করা হয়। ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া ইরানকে ৪-০ গোলে পরাজিত করেছ।

তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভিন্ন দৃশ্য দেখা গিয়েছিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে জাতীয় সংগীতের সময় নীরব ছিলেন ইরানের খেলোয়াড়রা। সে সময় খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের মুখে ছিল কঠোর অভিব্যক্তি। পরিবার-পরিজনের নিরাপত্তা এবং দেশে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণেই তারা সেই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা যায়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে অবশ্য সেই অবস্থান বদলান তারা। জাতীয় সংগীতে সক্রিয়ভাবে অংশ নিয়ে দেশের প্রতি সমর্থন প্রকাশ করেন খেলোয়াড়রা।

ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কয়েকজন ইরানি ফুটবলার বলেন, নিজেদের দেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের খবরের মধ্যে হাজার হাজার মাইল দূরে থেকে টুর্নামেন্টে খেলা মানসিকভাবে কঠিন। তবুও দলের হয়ে মাঠে নামা এবং জাতীয় সংগীত গাওয়াকে তারা গর্বের বিষয় হিসেবে দেখছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।