https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

ইউনিভার্সিটিতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে ওয়েবিনার

Main Admin
ডিসেম্বর ২, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) সোমবার একটি ওয়েবিনারের আয়োজন করে, যেখানে উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানো নিয়ে আলোচনা হয়। একাডেমিক মান উন্নয়নের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এই সেশনটি অনুষ্ঠিত হয়।

ওয়েবিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের প্রফেসর এবং লাইফ সায়েন্সেস রিসোর্স সেন্টারের পরিচালক ড. আহমেদ মুসতাফা।

তিনি শিক্ষণ – শেখার আধুনিক পদ্ধতি, ছাত্র – শিক্ষক যোগাযোগ উন্নয়ন, প্রযুক্তি ব্যবহার করে শেখানো এবং কার্যকর শ্রেণিকক্ষ পরিচালনা – এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। তার মতে, শিক্ষকরা সমাজ গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তারা দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারলে দেশ ও জাতি এগিয়ে যাবে। এছাড়া তিনি অ্যাকটিভ লার্নিং, গবেষণাভিত্তিক পড়ানো, ক্লাসে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা, তাদের আচরণ বোঝা এবং ভালো মূল্যায়ন করার কিছু ব্যবহারিক কৌশল তুলে ধরেন।

ওয়েবিনারে অংশ নেন আইএসইউ-এর ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ একরামুল হক, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন এবং শিক্ষক-শিক্ষিকারা। বাংলাদেশ সময় রাত ৯টায় ওয়েবিনারটি শুরু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।