পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইরানে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে তিন পুলিশসহ চারজন নিহত

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ১৭, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টিতে একটি নিরাপত্তা চেকপোস্টে বন্দুকধারীদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্যসহ মোট চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সংবাদ সংস্থা মেহেরের এক প্রতিবেদনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর গ্রাউন্ড ফোর্সের কুদস হেডকোয়ার্টার্সের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ভোরে কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টির প্রবেশপথে অবস্থিত একটি তল্লাশি চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষ হয়।

জাহেদান-ফাহরাজ সড়কে সংঘটিত ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া সংঘর্ষের সময় একজন সাধারণ বেসামরিক নাগরিকও প্রাণ হারান।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

সূত্র: মেহের নিউজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।