বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইসরায়েলের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন বার্সেলোনার

অনলাইন ডেস্ক
মে ৩১, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বার্সেলোনা নগর পরিষদ ইসরাইল সরকারের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তেল আবিব-জাফা শহরের সঙ্গে ১৯৯৮ সালে স্বাক্ষরিত মৈত্রীচুক্তিও স্থগিত করা হয়েছে।
শনিবার (৩১ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।
এই প্রস্তাব স্পেনের শাসক সমাজতান্ত্রিক দলসহ বামপন্থি ও স্বাধীনতাপন্থি দলগুলোর সমর্থনে পাস হয়। প্রস্তাবে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকার পূর্ণভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সকল ধরনের সরকারি ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক বন্ধ থাকবে।
বার্সেলোনার প্রধান বাণিজ্য মেলা আয়োজক সংস্থা ফিরা দে বার্সেলোনাকে অনুরোধ জানানো হয়েছে, যেন তারা ইসরাইলি সরকারি অংশগ্রহণ কিংবা এমন কোনো কোম্পানিকে স্থান না দেয় যারা অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত অথবা গাজা সংঘাত থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছে। একই ধরনের সুপারিশ করা হয়েছে বার্সেলোনা বন্দর কর্তৃপক্ষকেও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।