বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইস্টার্ন ইউনিভার্সিটি ফুটবলে বিজয়ী বিএসএ বিভাগ

Main Admin
নভেম্বর ১১, ২০২৫ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ইস্টার্ন ইউনিভার্সিটির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফুটবল মাঠে এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ব্যবসায় প্রশাসন বিভাগ (বিবিএ) ১–০ গোলে ফার্মেসি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

এছাড়াও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. শামসুল হুদা ও রেজিস্ট্রার ড. আবুল বাশার খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে মাঠ প্রাঙ্গণ উৎসবমুখর করে তোলে।

টুর্নামেন্টটি আয়োজন করে ইস্টার্ন ইউনিভার্সিটি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন স্টুডেন্ট এফেয়ার্স এর ডেপুটি ডিরেক্টর কে এম মনিরুল ইসলাম। এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের খেলাধুলার মনোভাব, দলগত সহযোগিতা এবং অংশগ্রহণমূলক সংস্কৃতি বিকাশে ইস্টার্ন ইউনিভার্সিটির অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।