বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঈদের কাজেও সুস্থ থাকুক হাত

Main Admin
জুন ৩, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঈদুল আজহায় ঘরের কাজ একটু বেশিই থাকে। মাংস কাটাকুটি, ভাগ করা এবং সংরক্ষণের কাজ নিজ হাতেই করেন অধিকাংশ মানুষ। তবে অনেকটা সময় ধরে রক্ত-মাংস হাতে নিয়ে কাজ করার ফলে ত্বকে কিছু সমস্যা দেখা দিতে পারে। ত্বকের সুরক্ষায় ঈদের সময়টায় কী করবেন, জেনে নিন।

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সিনথিয়া আলম বলেন, ‘মাংস নাড়াচাড়া করতে গিয়ে ছোট হাড় দিয়ে আঘাত লাগতে পারে হাতে। তবে এ ধরনের ছোটখাটো আঘাত অনেক সময়ই অবহেলা করেন অনেকে। ছোট আঘাত থেকেই সৃষ্টি হতে পারে জটিলতা। আঘাত ছোট হলেও ওই স্থানে পরবর্তী সময়ে জীবাণু সংক্রমণের ঝুঁকি থাকে। আবার কারও কারও ত্বকে অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া দেখা দেয়। তা ছাড়া একজিমা কিংবা সোরিয়াসিস আক্রান্ত ব্যক্তির ত্বকের সমস্যাগুলো প্রকট হয়ে দেখা দিতে পারে। রক্ত-মাংস নাড়াচাড়া করতে গিয়ে যে কারও নখও ক্ষতিগ্রস্ত হতে পারে।’ ত্বক ও নখ সুস্থ রাখার উপায়ও জানালেন এই বিশেষজ্ঞ।

গ্লাভস পরে কাজ করলে হাতের ত্বক এবং নখ সুরক্ষিত থাকবে
গ্লাভস পরে কাজ করলে হাতের ত্বক এবং নখ সুরক্ষিত থাকবেছবি: পেক্সেলস

কাজের প্রস্তুতি

বড় নখ সহজে ভেঙে যেতে পারে। তাই নখ ছোট রাখুন।

গ্লাভস পরে কাজ করুন।

গ্লাভস পরে কাজ করলে হাতের ত্বক এবং নখ সুরক্ষিত থাকবে। চিকিৎসকেরা জীবাণুমুক্ত (স্টেরাইল) গ্লাভস ব্যবহার করেন; এ ধরনের গ্লাভস আপনি বেছে নিতে পারেন। এসব পাওয়া যায় ওষুধের দোকানেই। এসব গ্লাভস সাধারণ পিভিসি গ্লাভসের চেয়ে বেশি সুরক্ষা দেয়। তবে এসব গ্লাভসে থাকা পাউডারে কারও কারও অ্যালার্জি থাকে (ল্যাটেক্স অ্যালার্জি)। তাঁরা ল্যাটেক্স ফ্রি বা পাউডার ফ্রি গ্লাভস বেছে নিতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।