বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

লৌহজংয়ের পয়শা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

‎ মুন্সীগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

‎মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের পয়শা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং বিদ্যালয় প্রাঙ্গণকে মশামুক্ত রাখার লক্ষ্যে এ কার্যক্রম নেওয়া হয়।
‎
‎বৌলতলী ইউনিয়ন পরিষদের অভিযানের অংশ হিসেবে গতকাল রোববার বিদ্যালয়ের আশপাশ ও প্রাঙ্গণে মশক নিধনের জন্য ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হয়। এ সময় শ্রেণিকক্ষেও ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফলে শিক্ষার্থীদের মধ্যে সাময়িক অস্বস্তি দেখা যায়। শিক্ষার্থীরা নাক-মুখ ঢেকে রাখতে দেখা গেছে।
‎
‎ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। এ ধরনের উদ্যোগের পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বাড়ানোও গুরুত্বপূর্ণ।
‎সংশ্লিষ্টদের মতে, ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। এর আগে ধারার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, পয়শা প্রাথমিক বিদ্যালয় ও মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হয়। এসময় ওষুধ মিটানোর তদারকি করে বৌলতলী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো.ইদ্রিস আলী শেখ।
‎

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।