বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এমন বুবলীকে দেখে আপনিও চমকে যাবেন

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শবনম ইয়াসমিন বুবলী হচ্ছেন একজন বাংলাদেশি অভিনেত্রী। ২০১৬ সালে বসগিরি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে। নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করা বুবলী সরকারি তিতুমীর কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন। পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন বুবলী। এরপর সংবাদপাঠিকার ভূমিকায়ও তাকে দেখা যায়।

অবশেষে থিতু হয়েছেন চলচ্চিত্রে। ইতোমধ্যে অভিনয়ে পার করেছেন আট বছর। এই সময়ে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।

অতীতে কোনো ছবিতে তাকে নেতিবাচক চরিত্রে দেখা যায়নি। এবার নেতিবাচক চরিত্রে পর্দায় আসছেন বুবলী। ছবির নাম ‘পিনিক’,।

ছবির পরিচালক জাহিদ জুয়েল। আর প্রযোজক শিমুল খান। রোববার প্রযোজক জানান, এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সব কটিই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।

কক্সবাজার ও রামুতে গত নভেম্বরে ‘পিনিক’ ছবির শুটিং হয়। ২২ ডিসেম্বর শুটিং শেষ হওয়ার কথা। গানের শুটিং দেশের বাইরে করার পরিকল্পনা রয়েছে পরিচালকের। আগামী বছরের ঈদুল ফিতরে ছবিটি মুক্তির পরিকল্পনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।