বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এসিআই ফর্মুলেশনসের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩১, ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

এসিআই ফর্মুলেশনস লিমিটেড ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ২০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। রবিবার (২৯ ডিসেম্বর) প্রতিষ্ঠানের ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ ঘোষণা করা হয়।

এজিএম ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা সভায় সভাপতিত্ব করেন।

উক্ত সভায় লভ্যাংশ অনুমোদন ছাড়াও সমাপ্ত অর্থ বছরের জন্য প্রস্তুতকৃত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী সমূহ ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকমন্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়।

এসিআই ফর্মুলেশনসের ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস ব্যবসার উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নের উত্তর দেন।

সুস্মিতা আনিস সার্বিক সহযোগিতার জন্য কোম্পানির স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টা ও অবদানের জন্য ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।