পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ওয়ানডে ক্রিকেটকে বিদায় নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারীর

Sun this Ja ham
মার্চ ৮, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দলের সর্বোচ্চ উইকেট শিকারী অভিজ্ঞ পেসার লিয়া তাহুহু ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে দিয়ে ৩৫ বছর বয়সী তাহুহু ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন।

২০১১ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ বছর বয়সে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। এরপর তিনি নিউজিল্যান্ডের হয়ে ১০৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করা মাত্র ১২ জন হোয়াইট ফার্নের মধ্যে তিনি একজন। তিনি ১২৫টি ওয়ানডে উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন, যা নিউজিল্যান্ডের যেকোনো নারীর সর্বোচ্চ।

তাহুহু মোট চারটি নারী ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন। ২০১৩ সালে প্রথমবার বিশ্বকাপে খেলেন তিনি। এরপর ২০১৭, ২০২২ এবং ২০২৫ আসরে শেষবার অংশ নেন তিনি। গত বছরের আসরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই ছিল তার শেষ ওয়ানডে। বিশ্বকাপগুলোতে তিনি মোট ৩৬টি উইকেট নিয়েছেন, যা নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ এবং সর্বকালের তালিকায় নবম সেরা।

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রকাশিত এক বিবৃতিতে তাহুহু বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের জার্সি পরা সবসময়ই আমার জন্য সম্মান ও গর্বের বিষয় ছিল।’

তিনি আরও বলেন, ‘একটি ম্যাচ খেলতেও পারা ছিল অসাধারণ অনুভূতি। আর ওয়ানডে ক্রিকেটে ১০০টির বেশি ম্যাচে দেশের ও পরিবারের প্রতিনিধিত্ব করতে পারা, এটা আমি কখনো কল্পনাও করিনি। এই ফরম্যাটে যা অর্জন করেছি তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত, এবং প্রতিটি মুহূর্ত আমি সারা জীবন মনে রাখব।’

তবে তিনি এখনও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন। ২০২৫ সালের মার্চে তিনি এই ফরম্যাটে খেলেছেন। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে তিনি থাকবেন।

২০২৪ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য তাহুহু এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েছেন। তিনি বলেন, ‘২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতা ছিল বিশাল অর্জন। এ বছর ইংল্যান্ডে গিয়ে দলকে শিরোপা রক্ষায় সাহায্য করতে আমি খুবই অনুপ্রাণিত।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।