পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বল বয়কে ধাক্কা, ৩৫ বার ক্ষমা চেয়েও শাস্তির মুখে নেতো

Sun this Ja ham
মার্চ ১৩, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চেলসির উইঙ্গার পেদ্রো নেতো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির কাছে ৫-২ গোলে হারের ম্যাচে তাড়াহুড়ো করতে গিয়ে মাঠে একটি বল বয়কে ধাক্কা দিয়েছেন। ম্যাচ শেষে নেতো ৩৫ বার ক্ষমা চেয়েছেন, তবে ইউয়েফা তাঁর বিরুদ্ধে অখেলোয়াড়ি আচরণের অভিযোগে শৃঙ্খলাভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

ইউয়েফা জানিয়েছে, নেতোর ঘটনা তদন্তাধীন এবং উপযুক্ত সময়ে শৃঙ্খলাপরায়ণ সংস্থাগুলো সিদ্ধান্ত নেবে।

নেতো নিজেই ম্যাচের দিন ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, ‘আমি এমন মানুষ নই। এটা আমার ইমোশনের কারণে হয়ে গেছে, এবং আমি ক্ষমা চাইছি।’ ফরাসি ভাষায় অসুবিধার কারণে তার জাতীয় দলের সতীর্থ ও পিএসজি তারকা ভিতিনহা মধ্যস্থতা করেছেন এবং বল বয়কে বোঝান, নেতো প্রকৃতপক্ষে শান্ত স্বভাবের মানুষ।

নেতো বল বয়ের কাছে ৩৫ বার ক্ষমা চেয়ে তার জার্সি দিয়েছেন এবং জানিয়েছেন, ‘শেষ পর্যন্ত সে হেসেছে। বিষয়টি বুঝে সে খুশি হয়েছে।’

চেলসির কোচ লিয়াম রোরেনিয়রও ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।