বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ওষুধ রপ্তানিতে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৪, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরের নভেম্বর মাসে বাংলাদেশ থেকে ওষুধের রপ্তানি রেকর্ড পরিমাণ বেড়েছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, নতুন বাজারের সন্ধান ও বড় রপ্তানি আদেশ পাওয়ার ফলে এই বৃদ্ধি ঘটেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুসারে, গত জুলাই থেকে নভেম্বর সময়কালে দেশে ওষুধ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৫২.৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯২.৫৮ মিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে নভেম্বর মাসে রপ্তাণি হয়েছে ২২.৭৩ মিলিয়ন ডলার, যা গত বছরের একই মাসে ছিল ১৩.১৪ মিলিয়ন ডলার।

বিকন ফার্মাসিউটিক্যালসের সহযোগী প্রতিষ্ঠান বিকন মেডিকেয়ার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, সাধারণভাবে প্রতিবছরের এই সময়ে রপ্তানি আদেশ বাড়ে, যার প্রভাব রপ্তানি আয়ে পড়ে।

তিনি উল্লেখ করেন, মার্কিন ডলারের সংকট ধীরে ধীরে কমছে এবং কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খোলার বিধিতে শিথিলতা এসেছে, যা এই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

মঞ্জুরুল আলম বলেন, সেপ্টেম্বরে শ্রমিক অসন্তোষের কারণে কিছু সমস্যা থাকলেও অক্টোবর থেকে পরিস্থিতি স্বাভাবিক আছে। তিনি বলেন, স্থানীয় রপ্তানিকারকরা আন্তর্জাতিক বিপণন দলের মাধ্যমে রপ্তানি বাড়াতে কাজ করছে।

এসকেএফ ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক মুজাহিদুল ইসলাম জানান, শ্রীলঙ্কা, নেপাল ও মিয়ানমারের মতো বড় আমদানিকারকরা আবারও অর্ডার দেওয়া শুরু করেছে। তিনি আরো আশাবাদী যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, ফলে আগামীতে রপ্তানি বৃদ্ধি পাবে।

রেনাটা লিমিটেডের আন্তর্জাতিক ব্যবসা ব্যবস্থাপক অনন্ত সাহা জানান, কাঁচামালের আমদানি মূল্য বৃদ্ধি সত্ত্বেও তারা কাঙ্ক্ষিত রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছেন। তবে, মার্কিন ডলারের উচ্চমূল্য ও কাঁচামাল আমদানির ব্যয় বৃদ্ধি দেশীয় ওষুধ কোম্পানিগুলোর মুনাফা মার্জিন কমিয়ে দিচ্ছে।

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির তথ্য অনুযায়ী, বাংলাদেশ দেশের চাহিদার ৯৮ শতাংশ মেটানোর পর ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকা ও লাতিন আমেরিকাসহ ১৫১টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।